শিরোনামঃ
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেক্স / ১০ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মিসেস বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে তুরস্কের আন্তালিয়ায় কূটনৈতিক ফোরামের বাইরে এক আয়োজনে তারা সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ, বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করার ব্যাপারে আলোচনা করেন।

মিসেস একিনচি বিশেষত অর্থনৈতিক অংশীদারি, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে তুরস্কের দৃঢ় আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

আলোচনায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও উঠে আসে। উভয়পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারির প্রতিফলন ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং নিয়মিত উচ্চ-পর্যায়ের আলোচনা বজায় রাখতে সম্মত হয়েছে।


More News Of This Category