শিরোনামঃ
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল

অনলাইন ডেক্স / ১০ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।এর আগে গত ২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে পদাধিকারবলে সভাপতি করে সংসদীয় লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সদস্য হিসেবে বিভিন্ন দলের ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


More News Of This Category