শিরোনামঃ
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কাল আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না : স্পিকার

অনলাইন ডেক্স / ৮ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করব, আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না।’

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছেন, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।নইলে বিদেশে যারা পালিয়ে আছে, তারা ফিরে এসে আবারও দুঃশাসন কায়েম করবে।’

 

দেশের সাম্প্রতিক অতীতের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। তখন নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না।গণতন্ত্র ও মানবাধিকার পদদলিত হয়েছিল।’

 

বিরোধী দলকে ‘কারণে-অকারণে’ সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে সরকারি দলের প্রতিও আহ্বান জানান।


More News Of This Category