রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ শিক্ষার্থীকে সংবর্ধনা, ঢাকা সেনানিবাসে গর্বের উৎসব

অনলাইন ডেক্স / ১০ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসে অবস্থিত শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান, পরিচালক মো. কামরুল ইসলাম ভূইয়া এবং পরিচালক মো. আল ইমরানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনকে দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তাদেরকে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে গর্ব ও আনন্দের আবহ সৃষ্টি করে।


More News Of This Category