জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে ২০২৬ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৯ জুলাই) সেনাসদরে খেলোয়াড়দের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারির সঙ্গে অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি বিভিন্ন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :