শিরোনামঃ

যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত


যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত চার সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, হামলায় নিহতদের পরিচয় বা কোথায় এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কয়েকটি কফিনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ওই ছবির সত্যতা বা সেটি হামলায় নিহত আইআরজিসি সদস্যদের মরদেহ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।