শিরোনামঃ

বিসিবি বোর্ড সভায় বড় সিদ্ধান্ত, ওয়ানডে দলে নতুন অধিনায়ক


বিসিবি বোর্ড সভায় বড় সিদ্ধান্ত, ওয়ানডে দলে নতুন অধিনায়ক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

বুধবার (২৭ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ ছাড়া আরো বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢেলে সাজানো, ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে এক মৌসুম বিরতি বা টুর্নামেন্ট স্থগিত রাখার বিকল্প চিন্তা। পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজ এগিয়ে নেওয়া, নারী ক্রিকেটে আট বিভাগে কোচ নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন করা।

 

 

সভা শেষে সাংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘আমরা আশা করছি, ভারত বাংলাদেশে সিরিজটি খেলতে আসবে। নিরাপত্তার নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে প্রতিনিয়ত মেইলে যোগাযোগ রাখছি। আশা করি, তারা আসবে ও খেলবে।

 

 

এটা সবাই চায়।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।