সিলেটে এক প্রবাসীর বাড়ি থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বালুচর এলাকার বাসিন্দা ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) ও মো. ফিরুজ মিয়ার ছেলে মো. মহর আলী (২৪)।
র্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির নিচতলার একটি স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে।
এর মধ্যে রয়েছে ৪৫০ লিটারেরও বেশি পরিমাণ বিদেশের নামি ব্র্যান্ডের ৮৮২ বোতল মদ। উদ্ধার হওয়া এসব বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। পাশাপাশি অভিযান চলাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে র্যাব-৯ সিপিসি ১-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘এটি আবাসিক এলাকায় পরিচালিত গোপন মদের গুদাম।
দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানের তথ্য পাওয়া গেলেও গুদামটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবার সেই গুদাম শনাক্ত করে অভিযান চালানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া আলামত আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :