রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সুন্দরবনে ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজনের মধ্যে চারজন মৌয়ালকে উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহেমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।

নিখোঁজ থাকা অন্য মৌয়ালের নাম শওকত আলী গাজী।

তিনি শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে শওকত আলী গাজী।

 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক মশিউর রহমান স্বাক্ষরিত মঙ্গলবার দুপুর ১২টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,গত পহেলা এপ্রিল বুড়িগোয়িালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরণে যান। গত ৮ আগস্ট দাড়গাং এর মুখ থেকে কাচিকাটার দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম দিকে ভারতের অংশে ঢুকে পড়ে।

এদের মধ্যে একজনকে ভারতীয় বন বিভাগ আটক করে।

দুই দিন পর তারা একত্রিত হয়ে ভারতীয় বনবিভাগের হাত থেকে বাঁচতে অস্থায়ী ভেলা তৈরি করে নদীর পাড়ে আসে। ১৩ এপ্রিল হলদেবুনিয়া টহল ফাঁড়ির বোর্টের দেখা পেয়ে তাদের চিৎকার শুরু করে। বন বিভাগ মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে নোটাবেকি অফিস হয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে নিয়ে আসে। তবে শওকত হোসেনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
উদ্ধারকৃতদের মঙ্গলবার সকাল ১০টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। 

মশিউর রহমান আরো জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া আট জনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আমিন মোল্লার ছেলে আকবর হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।


More News Of This Category