চট্টগ্রামের হাটহাজারী সেনা প্রশিক্ষণ ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ চলাকালীন এক আকস্মিক ট্যাঙ্ক বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য মোঃ রিফাত শাহাদাৎ বরণ করেছেন।
নিহত সেনা সদস্য মোঃ রিফাত রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া হাট এলাকার বিন্দারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের সেবায় ব্রত হয়ে সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন মোঃ রিফাত। প্রশিক্ষণ চলাকালীন ট্যাঙ্ক বিস্ফোরণের মাধ্যমে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাকে দ্রুত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। অল্প কিছু সময় আগেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নিজ গ্রাম বিন্দারামপুরসহ পুরো রাজশাহী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দেশের জন্য তার এই আত্মত্যাগ ও অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাবাসী ও সহকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :