সংসদে আখতারকে কবিতায় জবাব দিলেন আইনমন্ত্রী

অনলাইন ডেক্স
সংসদে আখতারকে কবিতায় জবাব দিলেন আইনমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে কবিতার মধ্য দিয়ে উত্তর দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। কবিতাটি এমন, ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না, ততটুকুই আমি’।

এরই মধ্যে অনেক গণমাধ্যম, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সে মুহূর্তের ভিডিও প্রকাশিত হয়েছে। কাব্যিক উত্তরে মুগ্ধতাও প্রকাশ করছেন অনেকে।তবে কবিতাটি কার, সে বিষয়ে কম মানুষই জানেন। এটি মূলত আবদুল্লাহ আল মামুনের কবিতা, যিনি কাইকর নামে পাঠক মহলে পরিচিত। তার কবিতার বই ‘ফিলোসফির বয়স কত’ [২০২৩] বইয়ে রয়েছে কবিতাটি। সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে আইনমন্ত্রীর বক্তব্যে কবিতাটির উপস্থিতি পেয়ে কবি নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।তরুণদের কবিতাও যে প্রসঙ্গ ধরে অনেক দূর পৌঁছে যেতে পারে, এ যেন তারই উদাহরণ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।