রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প গ্রুপের সাবেক শিক্ষার্থী ও উদীয়মান চারুশিল্পী সোহানুর রহমান।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে চারুশিল্পী সোহানুর রহমান সম্পূর্ণ নিজ হাতে তৈরি একটি শৈল্পিক টেরাকোটা শিল্পকর্ম রাসিক প্রশাসক মহোদয়ের হাতে উপহার হিসেবে তুলে দেন। রাসিক প্রশাসক এ সময় শিল্পকর্মটির ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পী সোহানুর রহমানের শৈল্পিক মেধা ও ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে নগরীর শিল্প-সংস্কৃতি চর্চা ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় নগর ভবনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :