ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি: ভূমি দৃষ্টি অ্যাপের পাইলটিং শুরু


ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি: ভূমি দৃষ্টি অ্যাপের পাইলটিং শুরু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি: ভূমি দৃষ্টি অ্যাপের পাইলটিং শুরু

​ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং ভূমিসেবায় জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপে ব্যবহৃত জিও ফেন্সিং (Geo-fencing) প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা কেবল নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থান করেই নিজেদের হাজিরা ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন।

​বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রামের ৬১০টি ভূমি কার্যালয়ে পাইলট ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিচ্ছেন। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে দেশের সব ভূমি অফিসে এই নতুন হাজিরা ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

​সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপটির উদ্বোধন বা অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।