শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
শনিবার, ২ মে, ২০২৬

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

 

রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) বেলা ১২টা সময় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষেমে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় এমপি মিলন মোহনপুর উপজেলার কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্থানীয় যেকোনো প্রকল্প বা ঘূর্ণিঝড়ের মতো জরুরি দুর্যোগে বাইরের জনবলের বদলে মোহনপুরের নিজস্ব দক্ষ শ্রমিকদেরই অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় শ্রমিকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের কাজে লাগানোর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত জনবল নিশ্চিত করাও সম্ভব হবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতি কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘ আহবায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যাবসায়ী) ওসমান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।


More News Of This Category