শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: / ৩১ প্রকাশিত সময়:
শুক্রবার, ১ মে, ২০২৬

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

 

 

 

 

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে ৫ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে ২০২৬)

দুপুর সময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে

কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক এর

সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

 

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান, কৃষক প্রতিনিধি গোলাম মোস্তফা বাবলু।

 

এছাড়াও উপস্থিতি ছিলেন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমিতি কোষাধ্যক্ষ, কেশরহাট প্রগতি সংঘ আহবায়ক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বিশিষ্ট ব্যাবসায়ী) ওসমান আলী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিডি) রিপন আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাকিবুল হাসান, উপজেলা খাদ্য গুদাম এলএসডি সুজন মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার শাহজাহান আলী, সকল উপ-সহকারী কৃষি অফিসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, চলতি খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও মুগ চাষ সম্প্রসারণে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকদের মাঝে মানসম্মত বীজের পাশাপাশি ফসল ভেদে প্রয়োজনীয় পরিমাণ রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করা হয়।

তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন এবং কোন কৃষক কৃষি সেবা পেতে যেন ভোগান্তি পোহানো হয়, ব্লক সুপারভাইজার উপ-সহকারী কৃষি অফিসার’রা মাঠ পর্যায়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকবে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

এমপি শফিকুল হক মিলন বলেন, “বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন অধিক ফলন ঘরে তুলতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলার ৫৭০০ জন আউশ চাষীর প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৭০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন মুগ চাষীর প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।


More News Of This Category