শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার

শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক  / ৫৪ প্রকাশিত সময়:
শুক্রবার, ১ মে, ২০২৬

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার

মাধ্যমে মে দিবস উদযাপন

 

 

 

ঝালকাঠি, ১ মে ২০২৬: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘প্রত্যয় তরুণ সংঘ’। এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনালগ্নে কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রাণ হারানো সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় কর্মকারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। এতে অংশগ্রহণকারী সদস্যরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে যুবরাজ দাস বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। পহেলা মে আমাদের অধিকার আদায়ের অনুপ্রেরণা জোগায়। প্রতিটি কর্মক্ষেত্রে শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার তার বক্তব্যে বলেন, “মে দিবসের চেতনা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সারা বছর শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের সচেতন ও সোচ্চার থাকতে হবে। প্রত্যয় তরুণ সংঘ সবসময় মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধের সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠা করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ জীবন ও মো. রাকিব, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য সিমান্ত দত্ত ও উৎস দাস, এবং সাধারণ কার্যকরী সদস্য প্রদ্বীপ দুয়ারী ও প্রদ্বীপ করসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category