রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর নতুন বুধপাড়া এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আল মামুন, গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ আলম, সাধারণ সম্পাদক মোকসেদ মন্ডল এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ আলী ও সাধারণ সম্পাদক আমজাদ আলম।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি মুক্তার হোসেনও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নতুন বুধপাড়া এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :