সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন সিনিয়র সহকারী সচিব জনাব নাজমুল আলম

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৭২ প্রকাশিত সময়:
সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন সিনিয়র সহকারী সচিব জনাব নাজমুল আলম। এ উপলক্ষে সোমবার (১৮ মে) নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল আলমকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিনিয়র সহকারী সচিব জনাব নাজমুল আলম বিসিএস প্রশাসন ৩৫ ব্যাচের একজন সদস্য। রাজশাহী সিটি কর্পোরেশনে যোগদানের পূর্বে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।#


More News Of This Category