শিরোনামঃ

বর্ষসেরা জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

ডেস্ক নিউজ
বর্ষসেরা জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গতকাল ২৩ নভেম্বর অনুষ্ঠিত হলো “দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন”-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ‘বর্ষসেরা জোন ইনচার্জ’ নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন মোল্লা। ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, আন্তরিক আচরণ এবং অনুপ্রেরণার মাধ্যমে কাজ করানোর স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

​বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্যে শাহাবুদ্দিন মোল্লা বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কোনো সাধারণ পত্রিকা নয়; এটি একটি অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম। তাঁর মতে, বাংলাদেশের শীর্ষ দুটি অনুসন্ধানী পত্রিকার মধ্যে একটি হওয়ার সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে পত্রিকাটির।

​প্রতিনিধিদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, পত্রিকাটির প্রতিনিধিরা সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করছেন। তাঁদের সাহসী ভূমিকা এবং নিষ্ঠার কারণেই অগ্রযাত্রা প্রতিদিন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। প্রতিনিধিরা পাশে থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে।

​শাহাবুদ্দিন মোল্লা আরও বলেন, “অগ্রযাত্রা প্রতিদিনকে এখন বাংলাদেশের মানুষ চেনে। আমরা সবাই সহযোদ্ধা হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে।”

​ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সংবাদমাধ্যমের সাফল্যের অন্যতম শক্তি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।