শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৪২ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোরের দিকে ফাঁড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন তিনি। বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ব্যারাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার আরো জানান, শফিকুল ইসলাম ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে তার বাসায় মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন।

মেয়ের কাছে পাঠানো মেসেজে তিনি লিখেছেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি।


More News Of This Category