দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদকের সাথে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইনচার্জ মো. শাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদকের সাথে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইনচার্জ মো. শাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার এক প্রাণবন্ত ২৭ সেপ্টেম্বর ২০২৬ কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন পত্রিকার রাজশাহী জেলার কৃতি সন্তান ও ঢাকা-ময়মনসিংহ বিভাগের ইনচার্জ মো. শাহাবুদ্দিন। এ দিন তিনি পত্রিকার সম্মানিত সম্পাদকের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

​বৈঠকে রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সার্বিক সংবাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সম্পাদক মহোদয়।

​পাশাপাশি, পত্রিকার ডাইরেক্টর ও বার্তা সম্পাদকের সাথে বৈঠক এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংবাদকর্মীদের সাথে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মো. শাহাবুদ্দিন। পেশাগত ও সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এসব সভায় আঞ্চলিক সংবাদগুলোকে আরও দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয় করে কেন্দ্রীয় ডেস্কে প্রেরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আন্তঃজেলা সংবাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।