মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ড্রেস
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ঘাঁটিতে (বানৌজা)-তে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান তিনি।

 

 

আরো পড়ুন

 

প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ

প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় হাজারো মানুষ

 

 

 

এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনা আসেন। খুলনায় অবতরণের আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন।

 

সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় আসেন।

 

 

 

 

পরে বিকেলে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

 

সফর শেষে বিকেল ৫টায় হেলিপ্যাড থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।