রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খানপুর তরুণ সংগ্রহের উদ্যোগে স্থানীয় মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষকুন্ডী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি খানপুর তরুণ সংগ্রহের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে একটি চমৎকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টটি গড়ায়। হাজারো ফুটবলপ্রেমী ও দর্শক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :