বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর অভিজাত হোটেল ‘গ্র্যান্ড রিভারভিউ’-এ আয়োজিত এক বিশেষ নৈশভোজে তিনি অংশগ্রহণ করেন।
নৈশভোজের শুরুতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক উপহার দেন। পরবর্তীতে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন দূরদর্শী উদ্যোগের ওপর প্রকাশিত একটি বিশেষ স্মারকগ্রন্থ হাইকমিশনারের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন কার্যক্রম, সুশাসন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত মতবিনিময় হয়। রাজশাহী নগরীর নাগরিক সেবা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহায়তা কীভাবে আরও সুদৃঢ় করা যায়, সে বিষয়েও আলোকপাত করা হয়।
উক্ত নৈশভোজ ও মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :