সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বনলতা এক্সপ্রেস নয়, ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখার সংবাদ এলেও অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, ছুটির দিনে একটু বিনোদনের জন্য প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন।তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। শো শেষ হয় ১০টা ১০ মিনিটে।


More News Of This Category