শিরোনামঃ
ঝালকাঠিতে ৮ বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি, শহরে আনন্দ মিছিল টানাবর্ষণে বরগুনায় পানির নিচে কৃষকের স্বপ্ন ‘আমার পাশে বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দিই’ নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ৫ কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধা নিহত টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর যুবদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগের সুযোগ রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রার সমিতির

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে লিখিত অভিযোগে সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দেশে নিকাহ্ রেজিস্ট্রারের বহু পদ শূন্য থাকায় সেবার মান ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ থেকে ২৫০টি পদ শূন্য রয়েছে, যা অতিরিক্ত দায়িত্ব দিয়ে সামাল দেওয়া হচ্ছে।

এতে কার্যক্রমে ধীরগতি তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও নষ্ট হচ্ছে। তাই বিধিমালা অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত অস্থায়ী নিয়োগ দিতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নিয়োগ বাস্তবায়িত হলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। বেকার শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের ভোগান্তি কমবে। এ ছাড়া প্রতিটি নিকাহ্ রেজিস্ট্রারের কার্যালয়ে অন্তত দুইজন সহকারী নিয়োগের অনুমতি দেওয়ার কথাও তুলে ধরা হয় আবেদনে।

 

সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হক, নির্বাহী সভাপতি মাওলানা মো. ইকবাল হোসেন এবং মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা স্বাক্ষরিত ওই আবেদনে আশা প্রকাশ করা হয়েছে, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা, অধিক্ষেত্র থেকে এলাকা কর্তন বন্ধ করা এবং

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ করা।

অতীতে বিধিবহির্ভূতভাবে প্রেরিত প্যানেল বাতিল করে নিকাহ্ রেজিস্ট্রেশন কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। 

সমিতি দাবি করেছে, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। একইসঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সংক্রান্ত হলফনামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।


More News Of This Category