সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দৈনিক এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স আসছে দেশে

অনলাইন ডেক্স / ৬১ প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

চলতি এপ্রিল মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এ সময়ে মোট ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকার সমান। এর ফলে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে আসছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে, অর্থাৎ এপ্রিলের প্রথম চার দিন রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

অপরদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার- যেখানে গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।


More News Of This Category