সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। আজ বৃহস্পতিবার জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্বালানি বিভাগের আজকের তথ্যানুযায়ী, বর্তমানে মজুদকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন এবং মেরিন ফুয়েল মজুদ রয়েছে ১ হাজার ১৫৩ টন।


More News Of This Category