শিরোনামঃ
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল, এক রাতেই শেষ দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে হত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

 

 

গ্রেপ্তার আনিস মেম্বার (৪২) উপজেলার রসুলপুর গ্রামের মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত।

 

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যাকাণ্ড এবং শিক্ষার্থী আবুবকরকে হত্যাচেষ্টা মামলাসহ মোট ১১টি মামলায় তিনি আসামি।

 

এ ছাড়া ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রসুলপুর বাজারে ভ্যানচালক মো. মামুনকে সিমেন্টের বস্তা বহনের অনুরোধকে কেন্দ্র করে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।ভুক্তভোগী ভ্যানচালকের স্ত্রী শারমিন আক্তারুজ্জামানের দায়ের করা ওই মামলায় তাকে সোমবার (২৫ মে) গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ভবতোষ কান্তি দে জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আনিস মেম্বার একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

 

তদন্তাধীন মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’


More News Of This Category