শিরোনামঃ
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল, এক রাতেই শেষ দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

 

 

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’

 

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।’

পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।


More News Of This Category