শিরোনামঃ
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল, এক রাতেই শেষ দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফাঁস নিল স্কুলছাত্র

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় বাবার কাছে ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বায়না ধরে না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

নিহত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরে তীরের সঙ্গে প্যান্টের বেল্ট আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে।

 

 

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলে কয়েক দিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি, বাবা হাতে টাকা নাই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দেব। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’


More News Of This Category