শিরোনামঃ

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

admin5
টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ
Getting your Trinity Audio player ready...

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

বুধবার (১৭ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ
টাকা।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

দেশে ভয়াবহ মাদক বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।