কুমিল্লার দেবীদ্বারে সন্ত্রাসবিরোধী নাশকতা মামলায় মো. রুহুল আমিন প্রকাশ রুবেল (৩৪) ও মো. কবির হোসেন (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাঁদের কুমিল্লা আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে দেবীদ্বারের যুবলীগ নেতা রুবেলকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল হরিমঙ্গল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এবং কবির হোসেনকে দেবীদ্বারে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন প্রকাশ রুবেল দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে কবির হোসেন প্রকাশ গ্যাস কবির উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের জোনা কাজীবাড়ির মৃত আকামত আলীর ছেলে।
তিনি দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ রুহুল আমিন ও কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসবিরোধী নাশকতা মামলায় দেবীদ্বারের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক
মামলা রয়েছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :