শিরোনামঃ

কালের কণ্ঠে সংবাদ প্রকাশ : সেই মেধাবী শিক্ষার্থী সাথীর পাশে দাঁড়ালেন ইউএনও

অনলাইন ড্রেস
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ : সেই মেধাবী শিক্ষার্থী সাথীর পাশে দাঁড়ালেন ইউএনও
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের ভালুকায় মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার সাথীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং, মোবাইল ক্রয় ও আনুসঙ্গিক খরচের জন্য বুধবার (৪ নভেম্বর) বিকেলে সুমাইয়ার হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি।

 

 

মায়ের গর্ভে রেখেই সাথীর বাবা এখলাস শেখ মারা যান। এরপর তিনি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার তার নানু সমিরন নেছা ও পরবর্তীতে খালা ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের নিন্ম মধ্যবিত্ত পরিবারের চায়না বেগমের আশ্রয়ে বড় হয়ে ওঠে। প্রাইভেট পড়িয়ে চলতি বছর উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় সে।

 

সহায়তা চেক হাতে পেয়ে কালের কণ্ঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার সাথী।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।