শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এমপি আশফাক জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশে যেন ময়লার স্তূপ জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

 

রবিবার (১৭ মে) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

খন্দকার আবু আশফাক বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে এখন থেকেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং পরিবেশদূষণের কারণে কোনো রোগ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে।ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে এমপি বলেন, রাজনীতি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।

 

 

তাই দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আবু আশফাক আরো বলেন, প্রধানমন্ত্রী তা‌রেক রহমান পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বিষয়ে সবসময় গুরুত্বারোপ করেন। তার নির্দেশনা অনুসারে দলের নেতাকর্মীদের প্রতিটি জেলা ও উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।

 

মাসব্যাপী পরিচ্ছন্নতা এই অভিযানে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ, বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক ভিপি মহসীন রহমান আকবর, বরিউল ইসলাম রবি, যুবদলের সাধারণ সম্পাদক রাহিন ইসলামসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব বলেন, এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা আগামী একমাস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। জনগণকে সচেতন করতেও আমরা কাজ করব।


More News Of This Category