আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী ৪ নং মৌগাছি ইউনিয়নে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও জনপ্রিয় জননেতা জনাব মোঃ আবুল হোসেন খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় সমর্থন ও নমিনেশন প্রত্যাশায় এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।
দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সুখে-দুঃখে পাশে থেকে তিনি মৌগাছির গণমানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন এবং বিএনপি সমর্থিত প্রাথী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, সাবেক চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ আবুল হোসেন খাঁন এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিপদে-আপদে যাকে ছায়ার মতো পাশে পাওয়া যায়, সেই পরীক্ষিত নেতাকে আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তৃণমূলের আকুণ্ঠ সমর্থন থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে সমর্থন দেবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন নিয়ে মৌগাছি ইউনিয়নকে আবারো অগ্রগতির পথে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ এই জননেতা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :