শিরোনামঃ

১০ মিনিটে ১০০ বিমান হামলা লেবাননে, কড়া বার্তা ইরানের

অনলাইন ডেক্স
১০ মিনিটে ১০০ বিমান হামলা লেবাননে, কড়া বার্তা ইরানের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লেবাননে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছ কয়েক শ মানুষ। তবে দেশটিতে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে ইসরায়েলি এসব হামলার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান।

হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আলজাজিরাকে বলেন, ‘বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরায়েলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।’

লেবানন রেডক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুল্যান্স হামলার শিকার এলাকাগুলো থেকে আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছে।

ইসরায়েলি হামলায় কয়েক শ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে। 

এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।

লেবাননে দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান।

যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত।আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধু বুলেট দিয়েই প্রতিহত করা যাবে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।