শিরোনামঃ
রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮ উত্তেজনার মধ্যেও নতুন কৌশলে ঊর্ধ্বমুখী ইরাকের তেল রপ্তানি
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মধ্যপ্রাচ্যে সংঘাত আজও বাতিল ১৮ ফ্লাইট, ৭ দিনে ২২৮

অনলাইন ডেক্স / ২০৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে ২২৮ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ করেছে।

এর ফলে বাংলাদেশের ফ্লাইটগুলোও সরাসরি প্রভাবিত হচ্ছে।
 

এই নিরাপত্তা পরিস্থিতির কারণে গত এক সপ্তাহে মোট ২৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল হওয়া নতুন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি এবং কাতার ৪টি ফ্লাইট।

বেবিচক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।


More News Of This Category