শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিশ্বকাপের আগে হঠাৎ সরে দাঁড়ালেন মরক্কো কোচ

অনলাইন ডেক্স / ২১৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মরক্কো জাতীয় দলের প্রধান কোচ ওয়ালিদ রেগরাগুই গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে তার এই সিদ্ধান্তে দেশটির ফুটবল অঙ্গনে চমক তৈরি হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই রেগরাগুইয়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত তিনি নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ক্লান্তির কথা উল্লেখ করে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

 

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তুলে ইতিহাস গড়েছিলেন রেগরাগুই। কোনো আফ্রিকান দেশের জন্য সেটিই ছিল বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য। তার অধীনেই দলটি ৪৯ ম্যাচে ৩৬টি জয়, ৮টি ড্র ও মাত্র ৫টি হার পেয়েছে।

জানা গেছে, মরক্কোর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ ওয়াহবি। গত বছর চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে মরক্কো দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।

রেগরাগুইয়ের কোচিং সময়েই মরক্কো জাতীয় দল টানা ১৯ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়ে, যা ২০২৪ সালের জুন থেকে গত ডিসেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।

এদিকে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে রেগরাগুইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘মরক্কো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার নেতৃত্ব, আবেগ ও দৃষ্টিভঙ্গি শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশ এবং বিশ্বের কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে।’ 

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে—২৭ মার্চ মাদ্রিদে ইকুয়েডরের বিপক্ষে এবং চার দিন পর ফ্রান্সের লেন্সে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।

২০২৬ বিশ্বকাপে মরক্কো খেলবে গ্রুপ ‘সি’তে, যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি


More News Of This Category