শিরোনামঃ

ঝিনাইদহ ৩ দিন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পাওয়া গেল চালকের লাশ

অনলাইন ড্রেস
ঝিনাইদহ ৩ দিন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পাওয়া গেল চালকের লাশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে আব্দুর রহমান (৫০) নামের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খানকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

 

আব্দুর রহমান পাশের যশোর জেলার রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিগঞ্জ খানকোলা গ্রামের মাঠের রাস্তায় গত তিন দিন ধরে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক চালককে ডাকাডাকি করেন। কিন্তু এতে কোনো সাড়া না পেয়ে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

 

 

এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, উদ্ধার লাশে পচন ধরেছে। অনুমান করা হচ্ছে, ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে।তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিয়ে পুলিশের তদন্ত চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।