শিরোনামঃ

জয় পেয়েছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
জয় পেয়েছেন জামায়াত আমির
Getting your Trinity Audio player ready...

ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থির চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি।

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
বৃহস্পিতবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলা হয়। ঢাকার অন্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এ আসনের ফল ঘোষণা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।