শিরোনামঃ

টিকটকের প্রেমে বিয়ে, স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও; স্বামীর বিরুদ্ধে অভিযোগ


টিকটকের প্রেমে বিয়ে, স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও; স্বামীর বিরুদ্ধে অভিযোগ
Getting your Trinity Audio player ready...

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় টিকটকের পরিচয় থেকে প্রেম। এরপর ধর্মান্তর হয়ে বিয়ে।

 

 

সেই সংসার ভেঙেছে প্রতারণার অভিযোগে।

ভুক্তভোগী খাদিজা (পূর্বনাম চম্পা কুমারী) অভিযোগ করেন, স্বামী ঈসা রুহুল্লা তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন। একই সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও করেন তিনি।

 

খাদিজা জানান, প্রায় এক বছর আগে ঢাকায় থাকাকালে টিকটকে ঈসা রুহুল্লার সঙ্গে তার পরিচয় হয়।

 

 

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়।

বিয়ের পর তারা প্রায় ছয় মাস ঢাকায় সংসার করেন।

 

 

এ সময় কৌশলে তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিজের কাছে নেন ঈসা। পরে তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ করেন খাদিজা।

এরপর স্বামীর গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে শাশুড়ি ও ননদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে দাবি করেন। গত মঙ্গলবার তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

 

বর্তমানে তিনি স্বামীর এক চাচার বাড়িতে আশ্রয় নিয়েছেন। মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানান।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তার পাশে দাঁড়ান। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।