শিরোনামঃ

ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা


ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা
Getting your Trinity Audio player ready...

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ফরিদপুরে শোক র‍্যালি ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ (সা:) ওয়া আলে মুহাম্মদ (সা.) মসজিদ ও ইমামবাড়ী, (ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্র)-এর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ইমামবাড়ীতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর মাতম মজলিস, জুমার সালাত, জিয়ারত, দোয়া ও খায়েরের মজলিস, তবারক বিতরণ এবং কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নোহা ও মারছিয়া পরিবেশন করা হয়।

পরে গোরস্থান মসজিদের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হযরত ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের আত্মত্যাগের স্মরণে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা বহন করেন। এ সময় রাসূলুল্লাহ (সা.)-এর বাণী— “হুসাইন (আ.) আমার থেকে এবং আমি হুসাইন (আ.) থেকে”—উদ্ধৃত করে কারবালার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, মহররম ও আশুরার শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করা। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই এ শোক র‍্যালি ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা :মাহমুদুল হাসান নাজাফি । অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ কবিরাজ শাহ মোহাম্মদ ‌ মনজুর আলী মল্লিক ‌ ‌। এ সময় বক্তব্য রাখেন ‌

খাদিমুল ইসলাম রেজা, মোহাম্মদ আয়নাল শেখ, মোহাম্মদ মালেক শেখ, মুক্তা আক্তার, রাবেয়া বেগম,রেজিয়া বেগমসহ ইমামিয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানে পরবর্তীতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ‌ এবং ‌ দেশ ও জনগণের কল্যাণ কামনা করে ‌ ‌ মোনাজাত করা হয় ‌। মোনাজাত পরিচালনা করেন ‌ মাহমুদুল হাসান নাজাফি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।