শিরোনামঃ

জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ

অনলাইন ডেস্ক
জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ
Getting your Trinity Audio player ready...

২০২৬ সালের হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আবেদনগ্রহণ চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এতে আরো বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

একই সঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।