সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কলেজের দেয়ালে ‘গুপ্ত’ বিরোধী স্লোগান, মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির

অনলাইন ডেক্স / ৫৬ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের দেয়ালে ‘হাদি ব্যবসা নিপাত যাক, ওসমান হাদি বিচার পাক, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াল লিখনের ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এ বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়,  গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক  নিশাত আহম্মেদ তার ফেজবুক আইডিতে দেওয়াল লিখনের ভিডিও পোস্ট করেন।এসম আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহ-সভাপতি জিএম সফিক।এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, ‘বাংদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার,  চরমোনাইর সবাইকে চিনে। কিন্তু ছাত্র শিবেরর দুজনকে চিনে।

কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।’ 

গলাচিপা সরকারি কলেজ শখার ছাত্র দলের সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, ‘গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না।

প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করব এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।’ 

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত লেখছে, ছাত্র শিবির মানে পাকিস্তানি, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না।অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে।

 

এর আগে ছাত্র শিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেজবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন- ‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করল ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছে, আল্লামা সাঈদী।’

এ প্রসঙ্গে গলাচিপা থানা অফিস ইনচার্জ মো জিল্লুর রহমান বলেন,  এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাব।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতির নিচে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে তার ওপর ‘গুপ্ত’ লেখা হয়। এ লেখা নিয়ে একটি ভিডিও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মন্তব্য করতে থাকেন।

এর জেরে মঙ্গলবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে দুপুরের দিকে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।


More News Of This Category