সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, অতঃপর…

অনলাইন ডেক্স / ৫২ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ক্ষেতে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে নান্দাইলের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে যায়।এসময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

 

খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।


More News Of This Category