সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

অনলাইন ডেক্স / ২৭ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ২৪ ঘণ্টা পর আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলন করে তারা এ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎকরা দাবি করেন, যে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।ওই রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন ছিল। এ জন্য আইসিইউতে সিরিয়াল দেওয়া হয়েছিল। কিন্তু অপেক্ষমান আরো রোগী থাকায় শয্যা পাওয়া যায়নি। যখন ওই রোগী মারা যান, তখন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক আরো দুজন মূমুর্ষু রোগীকে চিকিৎসা দেওয়া নিয়ে হিমশিম খাচ্ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জুলিয়ারা বেগম (৫০) নামের ওই রোগী মারা যান। এরপর তার দুই ছেলে সেনাসদস্য সোহেল আলী (২৯) ও বিদ্যালয়ের নৈশপ্রহরী জয় আলী (২৪) চিকিৎসকের অবহেলা তাদের মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন। এ সময় তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

তবে অভিযোগ ওঠে, ইন্টার্ন চিকিৎসকরায় ওই সেনাসদস্য এবং তার ভাইকে মারধর করেছেন।পরবর্তীতে দুই ভাইকে পুলিশে তুলে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে একটি মামলাও করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জয়কে আদালতে পাঠায় পুলিশ। আর সেনা আইনে বিচারের জন্য সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।সেনা হেফাজত থেকেই মঙ্গলবার মায়ের জানাজায় অংশ নেন সোহেল।আর জয় আলী আদালত থেকে জামিন নিয়ে জানাজায় অংশ নেন। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামে।

 

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, ওয়ার্ডে মিড লেভেলের চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ চারদফা দাবিতে তারা কর্মবিরতিতে গেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সেসব দাবির ব্যাপারে ইতিবাচক। তাই তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।তিনি বলেন, ধারণক্ষমতার অনেক বেশি রোগী এখানে ভর্তি থাকেন। তাদের জন্য মাত্র ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক থাকেন। তারা অক্লান্ত পরিশ্রম করেন। তাই তাদেরকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।


More News Of This Category