সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৫৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে পৌর শহরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল করিম (৫০) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (৪০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


More News Of This Category