সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার আহ্বান পাউবোর

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় দ্রুত পাকা বোরো ধান কাটার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদী, কুশিয়ারা নদী ও বাউলাই নদীসহ উজানের নদ-নদীতে বৃষ্টিপাত বাড়ায় পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে যেসব জমির ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কাটার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত হাওরের প্রায় ২১ হাজার ৪৯৬ হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে। অধিকাংশ হাওরের ধান ইতোমধ্যে কাটার উপযোগী হয়ে উঠেছে।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘আবহায়া অধিদপ্তর ও পাউবোর বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যেকোনো সময় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই কৃষকদের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, বন্যার শঙ্কার পাশাপাশি নিচু জমিতে জলাবদ্ধতার কারণে ধান নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। এজন্য সময় নষ্ট না করে দ্রুত ফসল ঘরে তোলার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category