শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৮৬ মামলা

অনলাইন ডেস্ক / ৪৯ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫৮৬টি মামলা করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ১৮টি ক্যাভার্ড ভ্যান, ৪৬টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১৭টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩টি বাস, ১১টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৫৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ২৭ সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩১টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ৪৪৯টি গাড়ি ডাম্পিং ও ১৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


More News Of This Category